প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওর আবেদনপত্র জমা দানের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ২২ নভেম্বর পর্যন্ত।
কোম্পানির সিএফও মোহাম্মদ জামালউদ্দিন পাটোয়ারী রোববার এতথ্য নিশ্চিত করেন। নতুন ও পুরাতন উভয় পদ্ধতিতে পুঁজিবাজার থেকে কোম্পানিটি আইপিও টাকা উত্তোলন করবে বলে জানানো হয়।
বিএসইসি জানায়, সিএন্ডএ টেক্সটাইল বাজারে আইপিওর মাধ্যমে সাড়ে ৪ কোটি শেয়ার ছাড়বে। এ শেয়ার বিক্রি করে কোম্পানিটি মোট ৪৫ কোটি টাকা উত্তোলন করবে। শেয়ারের নির্দেশক মূল্য (ইস্যু প্রাইস) ধরা হয়েছে ১০ টাকা। কোনো প্রিমিয়াম নেবে না কোম্পানিটি।আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বিল্ডিং কন্সট্রাকশন, মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।C & A
৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা ও রিভ্যালুয়েশন সারপ্লাস ছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৮ পয়সা।
সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে এএফসি ক্যাপিটেল লিমিটেড এবং ইম্পেরিয়েল ক্যাপিটাল লিমিটেড কাজ করছে।

Post a Comment
স্বাগতম