শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। এগুলো হলো: জাহিনটেক্স, হাক্কানি পাল্প, স্ট্যান্ডার্ড সিরামিকস, আনলিমা ইয়ার্ন এবং এমআই সিমেন্ট। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা দিয়েছে এসকল কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, জাহিনটেক্স ১০ শতাংশ স্টক, হাক্কানী পাল্প ৫ শতাংশ নগদ, স্টান্ডার্ড সিরামিক ১০ শতাংশ নগদ, আনলিমা ইয়ার্ন ১০ শতাংশ নগদ এবং এমআই সিমেন্ট ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য জাহিনটেক্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১১টায়, পুরাতন রিহাব্লিটেশন সেন্টার, কুরিবাড়ি, মনিপুর, গাজিপুরে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ নভেম্বর।
হাক্কানী পাল্পের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর সকাল ১১টায় ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টার, চট্টগামে আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।
স্টান্ডার্ড সিরামিক আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় ফ্যাক্টরী প্রাঙ্গণ, সায়দানা, কেবি বাজার, জয়দেবপুর গাজীপুরে এজিএম আহ্বান করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ নভেম্বর।
আনলিমা ইয়ার্ন আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ফ্যাক্টরী প্রাঙ্গণ, কর্নপাড়া সাভারে এজিএম আহ্বান করেছে। এবং এ সক্রান্ত রেকর্ড ডেট আগামী ১০ নভেম্বর।
এছাড়া এমআই সিমেন্ট আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ফ্যাক্টরী প্রাঙ্গণ, মুক্তারপুর মুঞ্জীগঞ্জে এজিএম আহ্বান করেছে। এবং এ সক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ নভেম্বর।
উল্লেখ্য, স্টান্ডার্ড সিরামিক শুধুমাত্র পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে

Post a Comment
স্বাগতম