0

স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি। এগুলো হচ্ছে- মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, বিকন ফার্মা, বিডিকম অনলাইন লিমিটেড, সাইফ পাওয়ারটেক, জুট স্পিনার্স, সিভিও পেট্রোকেমিক্যাল, গোল্ডেন হার্ভেস্ট এবং সায়হাম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২৭ অক্টোবর বেলা পৌনে তিনটায় মালেক স্পিনিং, বিকেল ৩টায় বিকন ফার্মা, বিকেল সাড়ে ৩টায় সাইফ পাওয়ারটেক ও গোল্ডেন হার্ভেস্ট; ২৮ অক্টোবর বিকেল ৩টায় বিডিকম অনলাইন লিমিটেড ও জুট স্পিনার্স, বিকেল সাড়ে তিনটায় সিভিও পেট্রোকেমিক্যাল ও সায়হাম টেক্স এবং আগামী ৩০ অক্টোবর বিকেল চারটায় মেট্রোস্পিনিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। আগের বছর বিকন ফার্মা বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। মালেক স্পিনিং ১০ শতাংশ নগদ ও মেট্রো স্পিনিং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। বিডি কম আগের বছর ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল, সায়হাম কটন ১২ শতাংশ নগদ, গোল্ডেন হার্ভেস্ট ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। জুট স্পিনার্স আগের বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। এ ছাড়া সাইফ পাওয়ারটেক চলতি বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্তির পর আগামী ২৭ অক্টোবর কোম্পানিটি প্রথমবারের মতো লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে।

Post a Comment

স্বাগতম

 
Top