লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। এগুলো হচ্ছে-জাহিন টেক্সটাইল, মডার্ন ডাইং, ফু-ওয়াং সিরামিক ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং।
বৃহস্পতিবার কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য
জাহিন টেক্সটাইল ১০ শতাংশ বোনাস শেয়ার,
মডার্ন ডাইং ৮ শতাংশ নগদ,
ফু-ওয়াং সিরামিক ১০ শতাংশ বোনাস শেয়ার ও
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ২০ শতাংশ (১৫ শতাংশ বোনাস শেয়ার ও ৫ শতাংশ নগদ) লভ্যাংশ ঘোষণা করেছে
শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য
মডার্ন ডাইং ১৩ নভেম্বর ও
ফু-ওয়াং সিরামিক আগামী ১০ নভেম্বর,
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ৬ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করেছে।
তবে জাহিন টেক্সটাইলের রেকর্ড ডেটের তথ্য পাওয়া যায়নি।
ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে মডার্ন ডাইং আগামী ১১ ডিসেম্বর সকাল ১১টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে।
ফু-ওয়াং সিরামিক ২৮ ডিসেম্বর সকাল ৯টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার ও ১৯ নভেম্বর সকাল ১১টায় ফারইস্ট নিটিং এজিএম আহ্বান করেছে।
শেষ হওয়া অর্থ বছরে
জাহিন টেক্সটাইলের প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা,
ফারইস্ট নিটিংয়ের ইপিএস হয়েছে ২.৬৬ টাকা প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ২১.৭৩ টাকা,
মডার্ন ডাইংয়ের ইপিএস হয়েছে ১.৫৬ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ১৫.২৩ টাকা,
ফু-ওয়াং সিরামিকের ইপিএস হয়েছে ০.৪৯ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ১৩.১৮ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.২৪ টাকা।
Post a Comment
স্বাগতম