পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।

Post a Comment
স্বাগতম