পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিকের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর, সকাল ৯টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেড, হাউজ-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

Post a Comment
স্বাগতম