0

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর, সকাল ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

Post a Comment

স্বাগতম

 
Top