0

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি পাঁচটি হলো: বিডিকম অনলাইন লিমিটেড, জুট স্পিনার্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ এবং সায়হাম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানি পাঁচটির মধ্যে ২৮ অক্টোবর বিডিকম অনলাইন ও জুট স্পিনার্সের বোর্ড সভা বিকেল ৩টায়, একই দিন সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ও সায়হাম টেক্সটাইলের বোর্ড সভা বিকেল ৩টা ৩০ মিনিটে এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর বোর্ড সভা ২৭ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

Post a Comment

স্বাগতম

 
Top