0

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও অনালিমা ইয়ার্নের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোবার ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়। বৃহস্পতিবার কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৬২ পয়সা। আর সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৮২ পয়সা। অনালিমা ইয়ার্ন : পুঁজিবাজারে তালিকাভুক্ত অনালিমা ইয়ার্নের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সিএসই সূত্রে এই তথ্য জানা যায়। শনিবার কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৪ পয়সা। আর সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৪ পয়সা। আগামী ১০ নভেম্বর কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

Post a Comment

স্বাগতম

 
Top