পুঁজিবাজারে আসছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ । বুকবিল্ডিং পদ্ধতি কোম্পানিটি বাজারে আসবে। এই পদ্ধতিতে শেয়ারের প্রাথমিক মূল্য নির্ধারণের পর বাজারে তালিকাভুক্ত হবে কোম্পানিটি। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করবে। এ উপলক্ষে আগামী ১৩ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে কোম্পানির ‘রোড শো’ অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল লিমিটেড। আর রেজিষ্টার ইস্যু হিসাবে আছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।


Post a Comment
স্বাগতম