পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ডিভিডেন্ড ঘোষণা করেছে। সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। তবে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
সমাপ্ত অর্থবছরে ডেসকোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৪ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩২.৮২ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৭.৬৫ টাকা।


Post a Comment
স্বাগতম