খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ফু-ওয়াং ফুডের পরিচালনা পর্ষদের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর, শনিবার বিকাল ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।
বৈঠকে কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।
২০১৩ সমাপ্ত বছরে কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। একই বছর শেষে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছিল ১ টাকা ৩ পয়সা।
ফু-ওয়াং ফুড ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান মূল্য আয় অনুপাত রয়েছে ২৭ দশমিক ৬ পয়েন্ট।


Post a Comment
স্বাগতম