0
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মার বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেয়া হয়েছে। এদিকে গত সপ্তাহে এ শেয়ারের দর ও লেনদেন উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। এ সময়ে এর দর বাড়ে ১৩ দশমিক ৫৬ শতাংশ। ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৫ শতাংশ ছিল এ কোম্পানির। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে এ শেয়ারের দর কমে ১ দশমিক ২৭ শতাংশ বা ৩ টাকা ৪০ পয়সা। দিনভর দর ২৬০ টাকা ৭০ পয়সা থেকে ২৬৯ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ২৬৪ টাকায়, যা দিন শেষে দাঁড়ায় ২৬৪ টাকা ৭০ পয়সা। ওইদিন ৫ হাজার ৩০৩ বারে এর ১০ লাখ ৫৫ হাজার ৯৫০টি শেয়ার লেনদেন হয়। গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ২৩১ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ২৬৭ টাকা ৪০ পয়সা। ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৫৫৪ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১ হাজার ৯১৬ কোটি ১১ লাখ টাকা। মোট শেয়ার ৫৫ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ১৫২টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৪ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ৩৪, বিদেশী বিনিয়োগকারী ১৫ দশমিক শূন্য ৫ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২০ দশমিক ৪ শতাংশ শেয়ার।

Post a Comment

স্বাগতম

 
Top