প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির আপেক্ষায় রয়েছে সাত কোম্পানির শেয়ার। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলেই কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের কার্যক্রম শুরু করবে।
কোম্পানিগুলো হলো-মেট্রোসেম সিমেন্ট লিমিটেড, শামসুল আলম রিয়েল এস্টেট, গ্যালাক্সি সোয়েটার এন্ড ইয়ার্ন, করিম স্পিনিং লিমিটেড,এনার্জিপ্যাক,এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও অ্যালায়েন্স হোল্ডিং।
মেট্রোসেম সিমেন্ট লিমিটেড : কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা দরে শেয়ার বিক্রির জন্য আবেদন করেছে বিএসইসির কাছে। এ কোম্পানি ৩ কোটি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ৯০ কোটি টাকা।
আর শামসূল আলম রিয়েল এস্টেট : কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকা দরে শেয়ার বিক্রির জন্য আবেদন করেছে বিএসইসির কাছে। এ কোম্পানি ৩ কোটি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ১৩৫ কোটি টাকা।
গ্যালাক্সি সোয়েটার এন্ড ইয়ার্ন ডায়িং : কোম্পানিটি বাজার থেকে ১২৮ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এ জন্য তারা বাজারে ৪ কোটি শেয়ার ছাড়বে। এ কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২২ টাকা প্রিমিয়াম চেয়েছে।
করিম স্পিনিং : কোম্পানিটি আইপিও’র মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ১২০ কোটি টাকা। কোম্পানিটি ৩ কোটি শেয়ার ইস্যু করে এ টাকা সংগ্রহ করবে। এ জন্য কোম্পানিটি ৩০ টাকা প্রিমিয়ামসহ ৪০ টাকা দরে শেয়ার বিক্রির অনুমোদন চেয়ে আবেদন করেছে।
এনার্জিপ্যাক : এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য আবেদন করেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সম্প্রতি আবেদন করা হয়। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোম্পানিটি ২১৭ কোটি ৯২ লাখ টাকা উত্তোলন করবে।
জানা গেছে, ১১৫ কোটি ৩৩ লাখ টাকা মূলধনের এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এর আগে ২০১৩ সালের ১ অক্টোবর প্লেসমেন্টের মাধ্যমে ২৭ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করেছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩৪ টাকা প্রিমিয়ামে প্লেসমেন্টে শেয়ার ছেড়েছে। তবে আইপিওতে ৩৮ টাকা প্রিমিয়ামে আসার আবেদন করেছে।
আইপিওতে ৪৮ টাকা দরে মোট ২১৭ কোটি ৯২ লাখ টাকা উত্তোলন করবে এনার্জিপ্যাক। যার ৮৯ কোটি ৫০ লাখ টাকা এলপিজি স্টোরেজ, ৯২ কোটি ১০ লাখ টাকা কনডেনসেট প্ল্যান্ট, ৩১ কোটি ৫৮ লাখ টাকা ঋণ পরিশোধ ও বাকি ৪ কোটি ৭৩ লাখ টাকা আইপিওতে ব্যয় করা হবে বলে প্রসপেক্টাসে উল্লেখ করা হয়েছে।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স: এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বাজার থেকে প্রায় ৪৩ কোটি ৪৬ লাখ টাকা সংগ্রহ করতে চায়। এক্সপ্রেস ইন্স্যুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ শেয়ারপ্রতি ২০ টাকা বাজার থেকে উত্তোলন করবে।
কোম্পানিটির ২০১২ সালে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৯৫ পয়সা ও ২০১৩ সালে তা হয়েছে ২ টাকা ৬২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি ছিল ১৬ টাকা ৬১ পয়সা ও ১৬ টাকা ৪৭ পয়সা।
অ্যালায়েন্স হোল্ডিং :অ্যালায়েন্স হোল্ডিং আইপিও’র মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ১৯২ কোটি ৫০ লাখ টাকা। তিন কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে তারা এ টাকা সংগ্রহ করবে। এ জন্য কোম্পানিটি ৪৫ টাকা প্রিমিয়ামসহ ৫৫ টাকা দরে শেয়ার বিক্রির অনুমোদন চেয়ে আবেদন করেছে। কোম্পানিটি বাজারে শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহের কার্যক্রম শুরু করবে।


Post a Comment
স্বাগতম