জিবাজারের তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে এই সভা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।
সভায় এ কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, ২০১২ সমাপ্ত বছরে এ কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৩২ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।


Post a Comment
স্বাগতম