ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩০তম সভায় বুধবার এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়বে। ব্যাংকটি ১০ টাকা ফেস ভ্যালু অনুযায়ী ২০ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ৩৬০টি শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২০৫ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা সংগ্রহ করবে।
পরবর্তী সময়ে গত ১১ জুন প্রিমিয়াম ছাড়া ১০ টাকা ফেস ভ্যালুতে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ডিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। রাইট শেয়ারের বিষয়ে গত ১৯ জুলাই বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নেয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
উল্লেখ্য, গত ১৩ মার্চ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ফেস ভ্যালু ১০ টাকার সঙ্গে ২ টাকা প্রিমিয়ামসহ ১২ টাকা নির্ধারণ করা হয়।
ব্যাংকটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স, সাউথইস্ট ক্যাপিটাল ও রয়েল গ্রিন ক্যাপিটাল।

Post a Comment
স্বাগতম