0

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা তুলতে জাহিন স্পিনিং কোম্পানিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৫৩০তম নিয়মিত সভায় বুধবার এই আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি শেয়ার ইস্যু করবে। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিএ টেক্সটাইল প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১২ টাকা ৬৯ পয়সা । কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Post a Comment

স্বাগতম

 
Top