0

বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিকসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) শেষে লটারীর ড্র বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে।একাম্পানির আইপিওতে ৩ কোটি শেয়ার ইস্যুর অনুমোদন প‍ায়। তবে কোম্পানির নির্ধারিত সংখ্যার প্রায় ৯ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, কোম্পানিটি ৩ কোটি শেয়ার ইস্যুর জন্য আবেদন আহ্বান করে। তার বিপরীতে প্রায় ৯ গুণ বা ২৬ কোটি ৪২ হাজার শেয়ারের সমপরিমাণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা গ্রহণ করে। আইপিওতে শেয়ারের প্রস্তাবিত মূল্য ৩৫ টাকা। আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করে। তবে এর বিপরীতেেআবেদন জমা পড়েছে ৯২৫ কোটি টাকার। জানা গেছে, অনিবাসী বাংলাদেশীরা প্রায় ৫০ কোটি টাকার শেয়ারের জন্য আবেদন করেছেন। বাকীটা করেছেন দেশী বিনিয়োগকারীরা, যার মধ্যে ব্যক্তি বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ড রয়েছে। সূত্র জানিয়েছে, ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে ৭৩৫ কোটি টাকার আবেদন। আর বাকী টাকার আবেদন জমা হয়েছে মার্চেন্ট ব্যাংক ও ট্রেকহোল্ডারের মাধ্যমে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর কোম্পানির আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হয়। চলে ২ অক্টোবর পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ ছিল ১১ অক্টোবর পর্যন্ত। গত ১২ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৪তম সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়। এ কোম্পানির মাধ্যমে শুরু হয় আইপিওর নতুন পদ্ধতি চালুর পাইলট প্রকল্প। তাই নির্ধারিত ব্যাংকের শাখার পাশাপাশি নির্দিষ্ট স্টক ব্রোকার (ট্রেকহোল্ডার) ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আবেদন জমা দিয়েছে বিনিয়োগকারীরা। ৩০ জুন ২০১৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত হিসাবে শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি ছিল ৪১ টাকা ১৪ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Post a Comment

স্বাগতম

 
Top