মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায়ের জন্য আগামীকাল, বুধবার দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঘোষিত মামলা তালিকায় রায়ের জন্য প্রথমেই রাখা হয় নিজামীর মামলার রায়।
এর আগে গত ২৪ জুন এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও আসামি মতিউর রহমান নিজামী অসুস্থ হয়ে পড়ায় আদালতে তার উপস্থিত হতে না পারার কারণ দেখিয়ে চতুর্থবারের মতো রায় অপেক্ষমাণ রাখা হয়।
মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ৭১ সালে পাবনার বিভিন্ন জায়গায় হত্য, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ মোট ১৬টি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে হিন্দু সম্প্রদায়, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ তার নির্দেশে সংগঠিত হয়েছে।
উল্লেখ্য, দশ ট্রাক অস্ত্র মামলায় গত ৩০ জানুয়ারি ঘোষিত রায়ে মতিউর রহমান নিজামীসহ ১৪ আসামিকে মৃত্যুদ-াদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

Post a Comment
স্বাগতম