0

খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজ এবং ওষুধ ও রসায়ন খাতের লিবরা ইনফিউশন লিমিটেডে পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এমারেল্ড অয়েল ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং লিবরা ইনফিউশন ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানি দুটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে। উভয় কোম্পানির এজিএম আগামী ২৮৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এমারেল্ড অয়েলের এজিএম এর স্থান ও সময় পরে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে। আর লিবরা ইনফিউশনের এজিএম ওই দিন সকাল ১১টায়, কর্পোরেট হেড অফিস, বিল্ডি-২ (লেভেল-৭), লিবরা ইনফিউশন, আই/৭, মিরপুর ইন্ডাষ্ট্রিয়াল এস্টেট, রূপনগর, সেকশন-২, ঢাকাতে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত কারণে এমারেল্ড এর ২৩ নভেম্বর এবং লিবরা ইনফিউশনের ১১ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন শেষে এমারেল্ড অয়েলের ইপিএস হয়েছে ২.৩৯ টাকা ও এনএভিপিএস হয়েছে ১৪.২৬ টাকা এবং লিবরা ইনফিউশনের ইপিএস হয়েছে ৫.৯২ টাকা এবং এনএভিপিএস হয়েছে ১৫৭২ টাকা।

Post a Comment

স্বাগতম

 
Top