0

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো: ইমাম বাটন এবং জুট স্পিনার্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানি দুটি নো ডিভিডেন্ড ঘোষণা করে। একই সঙ্গে কোম্পানি দুটি তাদের নো ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতির জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করে। এর মধ্যে ইমাম বাটনের এজিএম ২০ ডিসেম্বর, সকাল ১০টায়, ফ্যাক্টরি প্রাঙ্গন, ৪৯/এ, ফৌজদারহাট হেভি আই/এ, চট্টগ্রামে এবং জুট স্পিনার্সের এজিএম একই দিন একই সময়ে সিরডাপ অডিটরিয়াম, ১৭ তোপখানা রোড, ঢাকাতে অনুষ্ঠিত হবে। উভয় কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ইমাম বাটনের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৮০ টাকা এবং শেয়ার প্রতি সম্পন (এনএভিপিএস) হয়েছে ৭.৫৫ টাকা। আর জুট স্পিনার্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩.৬৪ টাকা।

Post a Comment

স্বাগতম

 
Top