0

প্রকৌশল খাতের রেনউইক যজ্ঞেশ্বরের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর, বিকাল সাড়ে ৪টায়, মিলস প্রাঙ্গণ, রেনউইক রোড, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ নভেম্বর। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫৮ টাকা এবং সম্পদ প্রতি লোকসান হয়েছে ৩১.৫১ টাকা।

Post a Comment

স্বাগতম

 
Top