0

পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড এবং ঝিলবাংলা সুগার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, লভ্যাংশ না দেয়া সিদ্ধান্ত অর্থাৎ নোডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানি দুটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করেছে। মাইডাস ফাইন্যান্সিংয়ের এজিএম ২৪ ডিসেম্বর, সকাল ১০টায়, মাইডাস সেন্টার, হাউজ#৫ (১২তম তলা), রোড#১৬, (নিউ), ২৭ (ওল্ড), ধানমন্ডি, ঢাকাতে অনুষ্টিত হবে। আর ঝিলবাংলার এজিএম ১৯ ডিসেম্বর, সকাল ১০টায়, জামালপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়াম, জামালপুরে অনুষ্ঠিত হবে। মাইডাস ফাইন্যান্সিংয়ের এবং ঝিলবাংলার রেকর্ড ডেট ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে মাইডাসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬.১৬ টাকা ও শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৪.০৪ টাকা। আর ঝিলবাংলার শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮.৭০ টাকা এবং সম্পদ প্রতি লোকসান হয়েছে ২৭৫.৯৩ টাকা।

Post a Comment

স্বাগতম

 
Top