0

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মিথুন নিটিং এবং তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মিথুন নিটিংয়ের বোর্ড সভা ওই দিন বিকাল সাড়ে ৪টায় এবং তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। উভয় কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

Post a Comment

স্বাগতম

 
Top