পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির বোর্ড সভা ওই দিন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
বস্ত্র খাতের এ কোম্পানিটি চলতি বছর শেয়ারবাজারে তালিকভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১৫০ কোটি টাকা এবং ১১৬ কোটি টাকা। কোম্পানিটির মোট ১১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৮০০টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৭৮.৪৫ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ২.১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৯.৩৯ শতাংশ শেয়ার।


Post a Comment
স্বাগতম