প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) হামিদ ফেব্রিক্স লিমিটেডে ৮৯১ কোটি টাকা বা সাড়ে ৮ গুণ আবেদন জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৮৯১ কোটি ৬৪ লাখ ৪ হাজার টাকা বা ৮.৪৯ গুণ আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮৪৬ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকা এবং প্রবাসীদের কাছ থেকে ৪৫ কোটি ৫০ লাখ টাকার আবেদন জমা পড়েছে।
গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। আর প্রবাসিদের জন্য এ সুযোগ ছিলো ১১ অক্টোবর পর্যন্ত।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করার জন্য ৩ কোটি শেয়ার ছেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ৩৫ টাকা। মার্কেট লট নির্ধারণ করা হয় ২০০টি শেয়ারে।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে ঋণ পরিশোধ, ব্যবসায় সম্প্রসারণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে (রিভেলুয়েশন সারপ্লাসসহ) ৪৬.৭৮ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৪ তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন করা হয়।


Post a Comment
স্বাগতম