পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আলহাজ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর, সকাল ১১টা ৩০ মিনিটে, কোম্পানি ফ্যাক্টরি প্রাঙ্গণ, আই,কে রোড, ঈশ্বরদী, পাবনাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪.৮৮ টাকা।


Post a Comment
স্বাগতম