পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডে পরবর্তী পাঁচ বছরের জন্য কর অব্যাহতি পাচ্ছে। গত ১৫ অক্টোবর কর অব্যাহতি দেওয়ার বিষয়টি কোম্পানিকে অবহিত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছরের ২ এপ্রিল থেকে ২০১৯ সালের ১ এপ্রিল পর্যন্ত সিভিও পেট্রোকেমিক্যাল কর অব্যাহিত সুবিধা পাবে। এছাড়া কোম্পানির উৎপাদিত পরিশোধিত পণ্য সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর কাটা হবে না মর্মে গত ১৬ অক্টোবর এনবিআর সিভিওর অনুকূলে একটি সার্টিফিকেট ইস্যু করেছে।
Post a Comment
স্বাগতম