0

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। প্রকৌশল খাতের এ কোম্পানিটি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১০০ কোটি টাকা ও ৫৪ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৫ কোটি ৪৬ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৫৪.২১ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ৫.৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪১.২১ শতাংশ শেয়ার।

Post a Comment

স্বাগতম

 
Top