0

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাষ্টিকস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৪ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলো। প্রকৌশল খাতের এ কোম্পানিটি ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১০০ কোটি ও ৭৫ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৭ কোটি ৫৬ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৬৪.৯ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ১৯.৫৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৫.৫৩ শতাংশ শেয়ার।

Post a Comment

স্বাগতম

 
Top