পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সনের উৎপাদন ক্ষমতা আরও ৫০ শতাংশ বাড়ছে। চলতি বছরের জানুয়ারী হতে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ও ফ্যাক্টরী নির্মাণ বাবত ৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আগামী জানুয়ারী মাস থেকে প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। এতে গোল্ডেন সনের উৎপাদন ক্ষমতা আরও ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।
এদিকে, গত ১লা অক্টোবর থেকে গোল্ডেনসনের সহযোগী প্রতিষ্ঠান ‘জিএসএল এক্সপোর্ট লিমিটেড’ এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। কোম্পানিটি প্রথম পর্যায়ে সফট ও ফ্লাস টয়েস খেলনা তৈরী করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করবে। প্রকল্পটিতে উৎপাদিত পণ্যের বাৎসরিক রপ্তানি প্রাথমিকভাবে ৪০ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ বছরের মধ্যে এর রপ্তানি পর্যায়ক্রমে ২০০ কোটি টাকায় উন্নীত হবে।

Post a Comment
স্বাগতম