0
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইফাদ অটোস লিমিটেডে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ ২৩ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৭ নভেম্বর। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ইফাদ অটোস শেয়ারবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে (রিভেলুয়েশন সহ) ৪৪.১২ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Post a Comment

স্বাগতম

 
Top