0
বরকতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৩টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। আগের বছর বরকতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক দিয়েছিল।

Post a Comment

স্বাগতম

 
Top