0

খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ফু-ওয়াং ফুডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়। সূত্র জানায়, কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শনিবার এ লভ্যাংশ অনুমোদন করা হয়। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৯১ পয়সা। আর সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ২৭ পয়সা। আগামী ১৬ নভেম্বর কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।

Post a Comment

স্বাগতম

 
Top