হামিদ ফ্র্যাব্রিক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। আর প্রবাসীদের জন্য এ সুযোগ ছিল ১১ অক্টোবর পর্যন্ত। কোম্পানিটির আইপিওতে ৮৯১ কোটি টাকা বা সাড়ে ৮ গুণ আবেদন জমা পড়ে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮৪৬ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকা এবং প্রবাসীদের কাছ থেকে ৪৫ কোটি ৫০ লাখ টাকার আবেদন জমা পড়ে। এর আগে বিএসইসির ৫২৪তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন করা হয়।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে তিন কোটি শেয়ার ছেড়ে ১০৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ৩৫ টাকা। কোম্পানিটি পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ৫৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ৪৬ দশমিক ৭৮ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Post a Comment
স্বাগতম