লভ্যাংশ ঘোষণা করেছে রহিম টেক্সটাইল। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য ২৬ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ১৩ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১৮ ডিসেম্বর সকাল ৯টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থ বছরে রহিম টেক্সটাইলের প্রতি শেয়ারে আয় হয়েছে ৮.২৪ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ৬৫.১০ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২০.১৩ টাকা।

Post a Comment
স্বাগতম