লভ্যাংশ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আমরা টেকনোলজিসের কোম্পানি সচিব মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ১২ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে আমরা টেকনোলজিসের প্রতি শেয়ারে আয় হয়েছে ১.৫২ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ২০.৯৭ টাকা।


Post a Comment
স্বাগতম