0

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান জানিয়েছেন, আগামী সংসদ অধিবেশনেই পাশ হচ্ছে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সিএসইর দুই দিন ব্যাপী ইন্টারনেট মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাশ হলে পুঁজিবাজারে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সরকার সব সময় রেগুলেটারি প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে। এ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কোন ব্যাঘাত হবে না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন আব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এবং ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা।

Post a Comment

স্বাগতম

 
Top