0

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) রাইট শেয়ারের সাবস্ক্রিপশন তারিখ ঘোষণা করেছে। আগামী ৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাইট শেয়ারের চাঁদা নেয়া হবে বলে আইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই জানায়, রাইট শেয়ারের জন্য বিনিয়োগকারী বাছাইয়ে গত ৯ সেপ্টেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছিল। এর আগে গত ১২ আগস্ট আইসিবিকে রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়ানোর অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফেস ভ্যালু ১০০ টাকার সঙ্গে ৪০০ টাকা প্রিমিয়ামসহ আইসিবির প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ৫০০ টাকা। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৭৫০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১আর:২ অনুপাতে রাইট শেয়ার ছাড়বে। অর্থাৎ বিনিয়োগকারীরা ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার পাবেন।রাইট শেয়ার থেকে সংগৃহীত অর্থে মূলধন বাড়ানো, প্রাইমারী ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং ঋণের অর্থ পরিশোধ করবে আইসিবি

Post a Comment

স্বাগতম

 
Top