0
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি আগামীকাল মঙ্গলবার ও বুধবার স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত হিসাব বছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন নেয়ার জন্য আগামী ৩ নভেম্বর এ কোম্পানির এজিএম আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার।

Post a Comment

স্বাগতম

 
Top