বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ। এ লক্ষে আগামীকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে কোম্পানিটির রোডশো অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নিয়ম অনুযায়ী রোডশো অনুষ্ঠিত হওয়ার তিনদিনের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোম্পানির শেয়ারের চাহিদা এবং নির্দেশক মূল্য জমা দেবে।
একমি ল্যাবরেটরিজ ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল লিমিটেড। অন্যদিকে রেজিস্ট্রার ইস্যু হিসাবে আছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Post a Comment
স্বাগতম