প্রাইম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৭ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৫৬ টাকা ৫৬ পয়সা। আগামী ১৩ নভেম্বর কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর।

Post a Comment
স্বাগতম