পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি ৩০ সেপ্টেম্বর ২০১৪ (জুলাই-সেপ্টেম্বর) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি ১৫টি হলো: কেঅ্যান্ডকিউ, গ্লাস্কো স্মিথক্লাইন, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, ইনটেক অনলাইন, মুন্নু জুট স্টাফলারস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, রেকিট বেনকিজার, বিএসআরএম স্টিল, খুলনা পাওযার কোম্পানি এবং প্রিমিয়ার লিজিং।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কেঅ্যান্ডকিউয়ের কর পরবর্তী লোকসান হয়েছে ২১ লাখ ৭০ হাজার টাকা ও প্রতি শেয়ারে লোকসান হয়েছে ০.৪৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪ লাখ ৪০ হাজার টাকা ও ০.৪৪ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী লোকসান হয়েছে ৫২ লাখ ২০ হাজার টাকা ও প্রতি শেয়ারে লোকসান হয়েছে ১.০৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩৩ লাখ ১০ হাজার টাকা ও ০.৬৭ টাকা। এ কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাড়িয়েছে ৪ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা।
গ্লাস্কো স্মিথক্লাইনের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ১৩.০৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা ও ৬.২৬ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ৫৬ কোটি ৮০ লাখ ৯ হাজার টাকা ও ইপিএস হয়েছে ৪৭.১৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪২ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা ও ৩৫.০২ টাকা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা ও ০.২৯ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ১.৪০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা ও ০.৪৯ টাকা।
ঢাকা ইন্স্যরেন্সের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.৫৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকা ও ০.৬০ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ১.৮৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা ও ১.৮২ টাকা।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে জীবন বিমা তহবিল বেড়েছে ১৫ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকা। যা আগের বছরের একই সময়ে বেড়েছিল ২৮ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে জীবন বিমা তহবিল বেড়েছিল ১০৬ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৩৮ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। তৃতীয় প্রান্তিক পর্যন্ত এ কোম্পানির মোট জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ হাজার ৫৫৬ কোটি ৭০ লাখ ৩ হাজার টাকা।
জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী লোকসান হয়েছে ৭৫ লাখ ৭০ হাজার টাকা ও প্রতি শেয়ারে লোকসান হয়েছে ০.২২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ লাখ ৮০ হাজার টাকা ও ০.১৩ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ৯৭ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.২৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা ও ০.৫০ টাকা।
জিবিবি পাওয়ারের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.৩৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা ও ০.৩০ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ১.১০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৮ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা ও ১.০২ টাকা।
ইনটেক অনলাইনের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী লোকসান হয়েছে ৪৬ লাখ ২০ হাজার টাকা ও প্রতি শেয়ারে লোকসান হয়েছে ০.২২ টাকা। যা আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ২০ লাখ টাকা ও ইপিএস ছিল ০.০৯ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী লোকসান হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা ও প্রতি শেয়ারে লোকসান হয়েছে ০.৬৬ টাকা। যা আগের বছরের একই সময়ে মুনাফা ছিল যথাক্রমে ৫ লাখ ৬০ হাজার টাকা ও ০.০৩ টাকা।
মুন্নু জুট স্টাফলারসের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.৪৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা ও ১.৮৮ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী আয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.৮৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১৫ লাখ ৮০ হাজার টাকা ও ৩.৯৪ টাকা।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে জীবন বিমা তহবিল বেড়েছে ৭ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। যা আগের বছরের একই সময়ে বেড়েছিল ৭ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে জীবন বিমা তহবিল বেড়েছে ৭৭ কোটি ১০ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ কোটি ৪১ লাখ টাকা। তৃতীয় প্রান্তিক পর্যন্ত এ কোম্পানির মোট জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ কোটি ৫৬ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ১৩৬ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা।
শাইনপুকুর সিরামিকের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ৫১ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.০৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা ও ০.১৩ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.২৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬ কোটি ১৫ লাখ টাকা ও ০.৪২ টাকা।
রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৪১ লাখ টাকা ও ইপিএস হয়েছে ১৩.৫৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৩ কোটি ৭৯ লাখ টাকা ও ৮.০২ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ২০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ৩১.৭৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১০ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা ও ২১.৩৯ টাকা।
বিএসআরএম স্টিলের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ১৭ কোটি ৪৫ লাখ টাকা ও ইপিএস হয়েছে ০.৫১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ কোটি ৩৫ লাখ টাকা ও ০.৫১ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৯৯ কোটি ৩০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ২.৯১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১১২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা ও ৩.২৮ টাকা।
খুলনা পাওযার কোম্পানির তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৫৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ১.৫৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা ও ১.২৩ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ১৭২ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ৪.৭৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১৫১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা ও ৪.২১ টাকা।
প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৯ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.০০৯ টাকা। যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা ও ০.২৮ টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৬৮ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ০.০৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৭ লাখ ৫০ হাজার টাকা ও ০.০৩ টাকা।

Post a Comment
স্বাগতম