এপোলো ইস্পাতের লভ্যাংশ ঘোষণা
ঢাকা, সেপ্টেম্বর ২৮: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর, দুপুর ১২টায়, ড্রীম হলিডে লিমিটেড, কলতাবা, পাঞ্চদোনা, নরসিংদীতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২১ অক্টোবর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৪ টাকা

Post a Comment
স্বাগতম