0

শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার বিকেলে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা দেয় কোম্পানির পরিচালনা পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশের মধ্যে ২০ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ। যা বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ৩০ নভেম্বর ভাটিয়ারি গলফ ক্লাবে সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। আর শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য রেকর্ড ডেট আগামী ৬ নভেম্বর। শেষ হওয়া অর্থ বছরে আরএসআরএমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫৮.৯৩ টাকা।

Post a Comment

স্বাগতম

 
Top