0

লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। এগুলো হচ্ছে- ন্যাশনাল টিউবস, আনোয়ার গ্যালভানাইজিং, মেট্রো স্পিনিং, এএমসিএল (প্রাণ) ও অগ্নি সিস্টেমস। বৃহস্পতিবার কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ন্যাশনাল টিউবস : ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার, আনোয়ার গ্যালভানাইজিং ৭.৫ শতাংশ নগদ, অগ্নি সিস্টেমস ১০ শতাংশ বোনাস, মেট্রো স্পিনিং ৫ শতাংশ বোনাস শেয়ার ও এএমসিএল (প্রাণ) ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আনোয়ার ন্যাশনাল টিউবস ২০ নভেম্বর, গ্যালভানাইজিং আগামী ১৩ নভেম্বর, অগ্নি সিস্টেমস আগামী ১৬ নভেম্বর, মেট্রো স্পিনিং ১৭ নভেম্বর ও এএমসিএল (প্রাণ) ১৩ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে ন্যাশনাল টিউবস আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। তবে এজিএমের স্থান ও সময় জানা যায়নি। শেষ হওয়া অর্থ বছরে ন্যাশনাল টিউবসের প্রতি শেয়ারে আয় ৪.৯৬ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ৩১৫.৮৭ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১৩.৮৯ টাকা। আনোয়ার গ্যালভানাইজিং : আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় বিসিআইসিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। শেষ হওয়া অর্থ বছরে আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৫ টাকা ও প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ৮.১১ টাকা। অগ্নি সিস্টেমস : আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। শেষ হওয়া অর্থবছরে অগ্নি সিস্টেমসের প্রতি শেয়ারে আয় হয়েছে ১.০১ টাকা এবং প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ১৫.৮৭ টাকা। মেট্রো স্পিনিং : ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ম্যাকসন্স গ্রুপ কনফারেন্স সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। মেট্রো স্পিনিংয়ের প্রতি শেয়ারে আয় হয়েছে (ইপিএস) ০.৮৪ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ১৯.২৯ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১.০৯ টাকা। এএমসিএল প্রাণ : আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় ট্রাস্ট মিলনায়তনে এজিএম আহ্বান করেছে। এএমসিএলের ইপিএস হয়েছে ৬.৯৩ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ৬০.৮৮ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১৩.১১ টাকা।

Post a Comment

স্বাগতম

 
Top