শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসি ৫২৯তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়াম সহ ৩৫ টাকা মূল্যে কোম্পানিটি শেয়ার ইস্যু করবে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৫২ টাকা ৯৫ পয়সা ।
আইপিওর মাধ্যমে টাকা সংগ্রহ করে কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণ, ব্যংক ঋণ পরিশোধ এবংআইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

Post a Comment
স্বাগতম