0

ডিভিডেন্ড ঘোষণা করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার। ডেসকোর কোম্পানি সবিচ ষয়টি নিশ্চিত করেছেন। শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ১৩ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। তবে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় নির্ধারণ করা হয়নি। পরবর্তী সময়ে এ ব্যাপারে বিনিয়োগকারীদের অবহিত করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। শেষ হওয়া অর্থ বছরে ডেসকোর প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১.৯৪ টাকা, প্রতি শেয়ারে সম্পদ (এনএভি) হয়েছে ৩২.৮২ টাকা এবং প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৭.৬৫ টাকা।

Post a Comment

স্বাগতম

 
Top