পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সায়হাম টেক্সটাইল এবং হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সায়হাম টেক্সটাইল এবং হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা গেছে, সায়হাম টেক্সটাইলের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায়, মিল প্রাঙ্গণ, নয়াপাড়া, সায়হাম নগর, মাধবপুর, হবিগঞ্জে এবং হা-ওয়েল টেক্সটাইলের এজিএম একই দিন সকাল ১১টায়, ফ্যাক্টরি অফিস, কাশোরগড়, সীড ষ্টোর বাজার, হাবির বাড়ি, ভালুকা, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত কারণে সায়হাম টেক্সটাইলের ১৬ নভেম্বর এবং হা-ওয়েলের ১০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সায়হাম টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩২.৫৩ টাকা। হা-ওয়েল টেক্সটাইলের ইপিএস হয়েছে ৩.৮১ টাকা এবং এনএভিপিএস হয়েছে ২৪.৬১ টাকা।

Post a Comment
স্বাগতম