0

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফিন্যান্সের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা পরিচালক ফিনিক্স ইন্স্যুরেন্স শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি মোট ২০ লাখ শেয়ার বিক্রি করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়। আরও জানা যায়, ফিনিক্স ইন্স্যুরেন্সের কাছে ফিনিক্স ফিন্যান্সের মোট ১ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ১৬৩টি শেয়ার রয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে বিদ্যমান বাজার দরে শেয়ার বিক্রয় করতে পারবে বিমা খাতের তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স।

Post a Comment

স্বাগতম

 
Top